যশোর : যশোরে আনুমানিক মূল্য ৩ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। কোতয়ালী থানার লেবুতলা এলাকা থেকে ৩ কেজি ৩১২ গ্রাম ওজনের কৃষ্ণা কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতয়ালী থানার লেবুতলা এলাকা থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৩১২ গ্রাম ওজনের কৃষ্ণা কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এসআই মোহাম্মদ মিরাজ এবং এএসআই মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।