এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশ যেতে নগদ ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে রাখা যাবে।গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক, এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
পূর্বে এর পরিমাণ ছিল পাঁচ হাজার ডলার। সার্কুলারে বিদেশে যাওয়া-আসার সময় সঙ্গে ডলার রাখার সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করা হয়েছে। এর আগের নির্দেশনা অনুযায়ী, বিশ্বের যেকোনও দেশে ভ্রমণের সময় প্রাপ্ত বয়স্করা নগদ ৫ হাজার ডলার ছাড়াও আরও ৭ হাজার ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারতেন।
নিয়ম অনুযায়ী, শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিয়ে যেকোনও পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে।