বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে নেওয়া যাবে নগদ ১০ হাজার ডলার

এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশ যেতে নগদ ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে রাখা যাবে।গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক, এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
পূর্বে এর পরিমাণ ছিল পাঁচ হাজার ডলার। সার্কুলারে বিদেশে যাওয়া-আসার সময় সঙ্গে ডলার রাখার সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করা হয়েছে। এর আগের নির্দেশনা অনুযায়ী, বিশ্বের যেকোনও দেশে ভ্রমণের সময় প্রাপ্ত বয়স্করা নগদ ৫ হাজার ডলার ছাড়াও আরও ৭ হাজার ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারতেন।

নিয়ম অনুযায়ী, শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিয়ে যেকোনও পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.