করোনাভাইরাসে ইরানে খামেনির একজন শীর্ষ উপদেষ্টার মৃত্যু।

সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায়
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ উপদেষ্টা  মারা গেছেন।

ইরানের সরকারি বেতারের খবরে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) তেহরানের একটি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার তার মৃত্যু হয়েছে।

এর আগে দেশটির করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটির প্রধান ইরাজ হারিরসি, ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকারসহ আরও পাঁচজন এমপি সংক্রমিত হয়েছেন। গত শুক্রবার দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.