মুন্সীগঞ্জে হেলিকপ্টার থেকে করোনা প্রতিরোধী ওষুধ ছিটানোর গুজব

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হেলিকপ্টার থেকে করোনা প্রতিরোধী ওষুধ ছিটানোর গুজব ছড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার একাধিক মসজিদের মাইকে এরকম গুজব ছড়ানোর অভিযোগ উঠে।

তিনি লেখেন, উপজেলার একাধিক এলাকার বিভিন্ন মসজিদের মাইকে একটি গুজব ছড়ানোর অভিযোগ পেয়েছি। যদিও আমি নিজ কানে সেটা শুনিনি।

তবে অনেক ইউনিয়নের চেয়ারম্যানরা আমাকে ফোন করে জানিয়েছে যে, বিভিন্ন মসজিদের মাইকে তারা বলতে শুনেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী হেলিকপ্টার থেকে অ্যান্টি করোনা ওষুধ ছিটাবে।

তিনি আরও লেখেন, এসব গুজবে কেউ যেন আতঙ্কিত না হন সেজন্য আমি ফেসবুকে একটি পোস্ট দেই। তবে কোন কোন মসজিদ থেকে মাইকিং করা হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

মসজিদের মাইক ব্যবহার করে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.