মে মাসে চালু হবে ফ্লাইট, পাইলট ও কেবিন ক্রুদের প্রস্তুত থাকার নির্দেশ

নিজেদের পাইলট ও কেবিন ক্রুকে প্রস্তুত থাকতে বলল এয়ার ইন্ডিয়া। মে মাসের মধ্যভাগ থেকে সীমিতভাবে বিমান পরিষেবা সচল করা হবে। সেই উদ্দেশ্যেই এয়ার ইন্ডিয়ার এই প্রস্তুতি বলে জানা গিয়েছে।ভারতের জাতীয় যাত্রী পরিবহন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া তার পাইলট ও কেবিন ক্রুকে মে মাসের মাঝামাঝি সময় থেকে বিমান পরিষেবা সীমিতভাবে সচল করা হবে। সেই জন্য প্রস্তুতি নিতে বলেছে। সংস্থায় কর্মরত অপারেশনাল স্টাফদের ই-মেইলের মাধ্যমে যাবতীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। আন্ত: রাজ্য এবং আন্তর্জাতিক বিমান পরিষেবার সঙ্গে যুক্ত ক্রু মেম্বারদের পরিচালনের জন্য ট্রান্সপোর্ট সিকিউরিটি পাসও দেওয়া হয়েছে। এয়ারইন্ডিয়া মনে করছে যে লকডাউনের পর মে মাসের মধ্যবর্তী সময় থেকে ২৫ থেকে ৩০ শতাংশ বিমান পরিষেবা আবারও সচল হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মীদের কার্ফু পাস দেওয়ার ব্যবস্থা করা হবে। উল্লেখ করা যেতে পারে এর আগে এয়ার ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছিল ৪ মে থেকে সীমিতভাবে আন্ত:রাজ্য বিমান এবং এক জুন থেকে কয়েকটি রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা তারা আবারও শুরু করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.