করোনায় মুন্সীগঞ্জে আরও ৪৭ জন আক্রান্ত

করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে মুন্সীগঞ্জে। স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ঘোরাঘুরি, গণপরিবহন এবং হাট বাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় হু হু করে বেড়েই চলছে কোভিড-১৯ রোগীর সংখ্যা।

শনিবার পর্যন্ত জেলায় রোগীর সংখ্যা ছিলো ১১৮ জন। রোরবার ১ এপ্রিলের পাঠানো ৬৬ জনের নমুনার রিপোর্ট পাঠায় আইইডিসিআর। এরমধ্যে ৪৬ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

এর আগের দিনের পাঠানো নমুনায় একজনের করোনা পজেটিভ আসে, ফলে একদিনে নতুন রোগীর শনাক্ত হয় ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৫ জনে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে সিভিল সার্জন অফিসের ৪ জন স্টাফসহ ১৯ জন, শ্রীনগরে ১২ জন, সিরাজদিখানে ৭ জন, গজারিয়ায় ৭ জন এবং লৌহজংয়ে ২ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.