অস্ট্রেলিয়ায় সাত বাংলাদেশির জন্য অন্যরকম লড়াই স্থানীয়দের

Kilcoy20160409110525অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে একশ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি ১৬ আশ্রয়প্রার্থী কয়েক বছর ধরে বসবাস করছেন। সেখানে কিলকয় প্যাস্ট্রোল কোম্পানিতে কাজও করছেন তারা। এদের প্রত্যেকের বয়স ২৪ থেকে ৩২ এর মধ্যে। কিন্তু সম্প্রতি এই আশ্রয়প্রার্থীদের আবেদন বাতিল করে দেয় দেশটির ফেডারেল সরকার।

চলতি বছরের জানুয়ারিতে দেশটির ইমিগ্রেশন বিভাগ ওই শ্রমিকদের মধ্যে সাতজনকে অস্থায়ী সুরক্ষা ভিসা (টিপিভি) দিতে অস্বীকৃতি জানায়। এরপর ওই শ্রমিকদের আশ্রয় দিতে কিলকয় প্যাস্ট্রোল কোম্পানি ফেডারেল সরকারের কাছে আহ্বান জানিয়েছে। এছাড়া একজনকে অস্থায়ী সুরক্ষা ভিসা ও অপরজনকে অন্য ভিসা দেওয়া হয়। কিন্তু বাকি সাতজনের ভাগ্যে এখনো কোনো ভিসা জুটেনি।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম এবিসি নিউজ বলছে, কিলকয় কর্তৃপক্ষ ওই সাত শ্রমিককে স্থায়ী বসবাসের অনুমতি দিতে ফেডারেল সরকারের অভিবাসনমন্ত্রী পিটার ডাটনের কাছে আবেদন করেছে। এজন্য আশ্রয়প্রার্থীদের আবেদন পুনরায় জরুরি পর্যালোচনা করে দেখতে মন্ত্রী বরাবর একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে মেয়র গ্রায়েম লেহম্যান, ব্যবসায়ী ও চার্চের প্রধান ও কিলয় হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মার্ক ওয়েলার স্বাক্ষর করেছেন।

ড. মার্ক ওয়েলার বলেন, আমাদের এখানে অনেকেই আছেন, যারা গত দিন বছর ধরে এই বাংলাদেশি আশ্রয়প্রার্থীদেরকে চিনেন। তারা আমাদের কমিউনিটির অংশে পরিণত হয়েছে। তারা আমাদের অস্ট্রেলিয়া সেলিব্রেশন দিবসে সক্রিয়ভাবে অংশ নিয়ে কঠোর পরিশ্রম করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.