আমিরাত থেকে ১৫৬ যাত্রী নিয়ে ঢাকায় আসছে ফ্লাই দুবাই

ফ্লাইটটি তে আমিরাতের কারাগার হতে ছাড়া পাওয়া অনেক যাত্রী রয়েছে

১৫৬ জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে আসছে ফ্লাই দুবাইয়ের একটি বিশেষ ফ্লাইট।

বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবে বিশেষ ফ্লাইট টি।  গত ২৭ এপ্রিলও ১৫৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ আসে ফ্লাই দুবাইয়ের একটি বিশেষ ফ্লাইট।

খবরটি এভিয়েশন নিউজকে নিশ্চিত করেছেন ফ্লাই দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের উত্তর ভাগের সেলস ম্যানেজার জনাব ইশাক।

জানা যায় ফ্লাইটটিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের পাশাপাশি আমিরাতের কারাগার হতে ছাড়া পাওয়া অনেক প্রবাসী যাত্রী রয়েছে।

আমিরাতে অবস্থিত একটি সুনামধন্য ট্রাভেল এজেন্সি’র স্বত্বাধিকারী জনাব জামিলুর কাইয়ুম বলেছেন, আমিরাতে আটকা পড়া এবং কাজ না থাকায় দেশে ফিরতে চাওয়া অনেক যাত্রী রয়েছে। কিন্ত যথেষ্ট বিশেষ ফ্লাইট না থাকায় তারা দেশে ফিরতে পারছেননা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.