চুড়ান্ত অনুমোদনের জন্য রবি এয়ারটেল একীভুত করণের (মার্জার) ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে। ফাইলে পাশ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রীতি অনুসরণ করার সুপারিশ করেছে ডাক ও টেলিকম বিভাগ। কোনো ধরনের ফি‘র প্রস্তাব করা হয়নি বলে জানিয়েছেন ডাক ও টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি সাংবাদিকদের বলেন, এটি যেহেতু টেলিকম খাতে প্রথমবারের মত একীভুতকরণ তাই পাশ্ববর্তী দেশসহ বিশ্বের যে সব দেশের মার্জার সংক্রান্ত রীতি আছে তা অনুসরণ করার কথা বলেছি ।
বৃহস্পতিবার মার্জারের চুড়ান্ত অনুমোদনের জন্য ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। ফাইলে কোন ধরনের ফি‘র কথা উল্লেখ করেননি বলেও প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন।
বিটিআরসি’র একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বাংলাদেশ টেলিযোগাযাগ আইনে মার্জারের ক্ষেত্রে ফি নির্ধারণের কোন বিধান নেই। তারমতে, অধিগ্রহণের ক্ষেত্রে দুই পক্ষ স্বাধীনভাবে আলোচনার প্রেক্ষিতে ‘সম্পত্তি ও দায়িত্ব’ হস্তান্তর করবে। কিন্তু একীভূতকরণের ক্ষেত্রে ‘ট্রান্সফার’ বা হস্তান্তর হয় না। মার্জারের ক্ষেত্রে ভারতে কোন ‘মার্জার ফি’ প্রদান করতে হয়নি। তবে অপারেটররা যদি তাদের লাইসেন্স বা সেবাকে অন্য কোন লাইসেন্স বা সেবায় পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে বাড়তি ফি দিতে হয়।
তিনি বলেন, ভারতে ভোডাফোন মার্জারের ক্ষেত্রে লাইসেন্স ও সেবার ক্ষেত্র ছিল ভিন্ন। লাইসেন্সের আওতায় কার্যক্রমের ক্ষেত্রও পরিবর্তন হয়েছে। তাই ভোডা ফোনের লাইসেন্স পরিবর্তন করে একটি সমন্বিত লাইসেন্স প্রয়োজন ছিল। যার জন্য তাদের বাডতি চার্জ দিতে বলা হয় ।।
ভারতে ভোডাফোনের সঙ্গে রবি এয়ারটেল একীভূতকরণের সঙ্গে কোনো সামঞ্জস্যতা নেই উল্লেখ করে তিনি বলেন, ভোডাফোন ভারতে ইউনিফাইড লাইসেন্সের জন্য আবেদন করেছিলো। এছাড়াও তাদের চেন্নাই সার্কেলের লাইসেন্সের মেয়াদ বাড়ানো এবং বাড়তি তরঙ্গ অধিগ্রহনের বিষয় ছিলো।
যার জন্য ভোডাফোন প্রায় ২০০০ কোটি রুপি অন্তবতী সময়ের জন্য আদালতের সমঝোতার মাধ্যমে দিতে রাজি হয়েছিলো। এয়ারটেলের দ্বিতীয় প্রজšে§র লাইসেন্স ২০২০ সালে মেয়াদ শেষ হবে। রবি বা এয়ারটেল একীভূতকরণ প্রক্রিয়ায় এই মেয়াদ বাড়ানোর কোনো আবেদন করেনি।