স্পেনের দ্বিতীয় জনবহুল শহর বার্সেলোনায় কমিউনাদ দে বাংলাদেশ এন কাতালুনিয়া সংগঠনের উদ্যোগে গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেলে পিঠা উৎসব।
স্থানীয় সময় বিকেল ৫টায় উৎসব শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। আবহমান বাংলার ঐতিহ্যময় পিঠাপুলির সমাহারে বার্সেলোনার সেন্ত্রো সিভিলের হলরুমটি বাংলাদেশি কমিউনিটির মিলন মেলায় পরিণত হয়। প্রাণহারা, পাটিসাপটা, চিতই, রস, হাড়িপিঠা, চাপড়ি, পাতাপিঠা, চুটকি, জামদানি, দুধপোটকা, ডিম চিতলসহ নানা বাহারি নামের পিঠার প্রদর্শনী ছিল উৎসবে।
কমিউনিটির গৃহিনীদের মধ্যে যে যার পছন্দমতো পিঠা তৈরি করে এনে সমৃদ্ধ করেন পিঠা উৎসব।
প্রদর্শনী শেষে শুরু হয় পিঠা খাওয়ার ধুম।
পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বার্সেলোনার বাংলা স্কুলের সভাপতি শাহ আলম স্বাধীন, কাতালুনিয়া আওয়ামী লীগের সভাপতি নূরে জামাল খোকন, বিশিষ্ট সংগঠক মোহাম্মদ কামরুল, হানিফ শরীফ।
কমিউনিদাদ দে বাংলাদেশ এন কাতালুনিয়ার কার্যকারী কমিটির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকা ও মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছার তত্ত্বাবধায়নে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন মিরনের পরিচালনায় অনুষ্ঠিত হয় পিঠা উৎসব।