আন্তর্জাতিক ফ্লাইট চালুর সময় জানাল কোরিয়ান এয়ার

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে বিমান পরিষেবা একেবারেই বন্ধ হয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থা কোরিয়ান এয়ার আজ বৃহস্পতিবার জানিয়েছে, ১ জুন থেকেই তাদের পরিষেবা আন্তর্জাতিকভাবে আবারো চালু হয়ে যাবে।

দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ জুন থেকে অন্তত ১৯টি আন্তর্জাতিক রুটে চলাচল পুনরায় শুরু করবে কোরিয়ান এয়ার।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ওয়াশিংটন, সিটল, ভাঙ্কুভার, টরেন্টো, ফ্রাঙ্কফুর্ট, সিঙ্গাপুর, বেইজিং এবং কুয়ালালামপুরসহ মোট ১৯টি রুটে বিমান চলাচল করবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে ভ্রমণের ব্যাপারে দেশগুলোর পক্ষ থেকে যে ধরনের দাবি রয়েছে, সেগুলো মেনেই যাত্রী বহন করা হবে।

শুরুতে কোরিয়ান এয়ারের ৫৫টি ফ্লাইট ১৩টি রুটে ছেড়ে যাবে সপ্তাহে। কিন্তু এর আগে স্বাভাবিক অবস্থায় ১১০ টি দূরবর্তী রুটে ৯০০ ফ্লাইট ছেড়ে যেত। জুনের মধ্যে ৩২টি রুটে সপ্তাহে ১৪৬টি ফ্লাইট ছেড়ে যেতে পারবে বলে প্রত্যাশা করছেন কোরিয়ান এয়ারের কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.