করোনার দাপটে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ কম নেই। কিন্তু তাঁদের নিয়ে আপাতত কোনওএরফ্লাইট কলকাতায় যাচ্ছে না। ভারতের বিমান মন্ত্রনালয় সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকার বিদেশে আটকে থাকা অসংখ্য লোককে এখনই রাজ্যে জায়গা দিতে অপারগ। এই তালিকায় অন্যান্য রাজ্যও আছে। বিদেশে থাকা উদ্বিগ্ন বাঙালিদের প্রশ্ন, কলকাতায় যদি বিমান না-পৌঁছয়, দিল্লি বা মুম্বইয়ে নেমে তাঁরা ঘরে ফিরবেন কী ভাবে?
জবাব মিলছে না। তবে বিভিন্ন দেশের দূতাবাস এবং সব রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে ফেরানোর প্রক্রিয়া মসৃণ করতে ১৬ কূটনীতিকের বিশেষ দল গড়েছে ভারতের বিদেশ মন্ত্রনালয়। ভারতের বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী মঙ্গলবার বলেছিলেন, প্রথম দফায় ১৩ মে পর্যন্ত ৬৪টি উদ্ধারকারী ফ্লাইটন দেশের যে-সব শহরে নামবে, তার মধ্যে কলকাতা নেই। দ্বিতীয় ও তৃতীয় দফায় থাকতে পারে। বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে পুরী জানান, বিদেশ থেকে ফেরার পরে ১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে। অর্থাৎ বিদেশফেরতের সংখ্যা যত বেশিই হোক, তাঁদের দু’সপ্তাহ নিভৃতবাসে রাখার পরিকাঠামো থাকতে হবে সংশ্লিষ্ট রাজ্যের। বেশ কিছু রাজ্য সম্ভবত পরিকাঠামোর অভাবেই সাড়া দেয়নি বলে মন্তব্য করেছেন পুরী।
সংযুক্ত আরব আমিরশাহি থেকে ৩৫৪ জন ভারতীয়কে নিয়ে এয়ার এন্ডিয়া এক্সপ্রেসের দু’টি বিমান বৃহস্পতিবার কেরলে পৌঁছয়। রাতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান সিঙ্গাপুর যায়। আজ, শুক্রবার দিল্লি থেকে ঢাকা এবং মুম্বই থেকে লন্ডন ও রিয়াধ যাবে বিমান। প্রথম দফায় ৬৪টি উড়ানে ১৪,৮০০ জনকে ফেরানোর কথা।