ওমান এয়ারে দেশে ফিরলেন ২৮৯ প্রবাসী যাত্রী

এভিয়েশন রিপোর্টঃ

ওমানে বসবাসরত ২৮৯ বাংলাদেশি নাগরিকদের নিয়ে ওমান এয়ারের একট ফ্লাইট দেশে ফিরেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৫২ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরন করে।বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৫ শে এপ্রিল পারস উপসাগরীয় দেশ থেকে আরও ২৯২ জন বাংলাদেশী দেশে ফিরে আসেন।

ঢাকা বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহরিয়ার সাজ্জাদ বলেছেন, বৃহস্পতিবার আগত বাংলাদেশীদের সবাই ওমানে কোভিড -১৯ পরীক্ষা করেছিলেন এবং ফ্লাফল নেগেটিভ এসেছে।

“আমরা তাদের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা অনুসারে ১৪ দিনের জন্য বাড়িতে কোয়ারান্টিনে প্রেরণ করেছি,” তিনি যোগ করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট ২৪২ জন বৃটিশ নাগরিক ঢাকা ত্যাগ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.