রাজধানীতে করোনা ১০ হটস্পটের শীর্ষে রাজারবাগ ও কাকরাইল

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগে ও রাজধানী ঢাকায় দেশের সর্বাধিক করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন। এর মধ্যে রাজধানীর রাজারবাগ ও কাকরাইল শীর্ষে রয়েছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, রাজধানীর ১০ করোনা হটস্পট হলো- রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁও এবং বাবুবাজার।

এছাড়া দেশে নতুন ৭০৯ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জন। এছাড়া এ সময়ে সাত জনের মৃত্যু হওয়ায় দেশে মোট করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২০৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টা সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৯১ জন বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.