করোনা মোকাবেলায় ডাক্তার-নার্সদে, পুলিশদের মতো লরাই করে যাচ্ছে বিমান সংস্থার কর্মীরাও।
ডাক্তার-নার্স, পুলিশরা ঠিক মতো বেতন পেলেও বিমান কর্মীরা ঠিক মতো বেতন পাচ্ছেনা।
বিমান পরিচালনা করতে না পারার কারনে কর্মীদের বেতন দিতে পারছেনা বিমান সংস্থাগুলো। এই পরিস্থিতিতে আর্থিকভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বিমান কর্মীরা।
ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বেশ কয়েক মাস ধরে বেতন দিচ্ছেন না কর্মীদের।
পাইলটরাও পরেছেন বিপাকে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।
তাই ভারতের পাইলটদের দুটি সংগঠন ‘ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট এসসিয়েশন’ এবং ‘ইন্ডিয়ান পাইলট গিল্ড’ যৌথভাবে সরকারের কাছে চিঠি লিখেছে ।
ঐ চিঠিতে তারা লিখেছে ” গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না এয়ার ইন্ডিয়ার পাইলটরা, সংসার চালাতে পারছেন না তারা। সারা বিশ্বব্যাপী করোনা হানা দিলেও ফেব্রুয়ারি মাস থেকেই বেতন পাচ্ছেন না পাইলটসহ অন্যান্য বিমানকর্মীরা,” এই অবস্থা থেকে পরিত্রান পেতে তারা ভারত সরকারকে কিছু করার আর্জি জানায়।