অবতরনের সময় বিমানের ধাক্কায় নিহত ১

এভিয়েশন নিউজ রিপোর্টঃ বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের অস্টিন-বার্গস্ট্রোম আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে একটি বিমান অবতরনের সময় বিমানটিতে ধাক্কা লেগে এক ব্যক্তি মারা গিয়েছিলেন বলে বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

বিমানবন্দরের মুখপাত্র ব্রাইস দুবে বলেছেন, তারা বিশ্বাসই করতে পারছেন না যে ওই ব্যক্তির ওই সময় রানওয়েতে থাকার কথা ছিল, যদিও তারা এটি নিশ্চিত করেননি যে নিহত ব্যক্তি কোনও বিমানকর্মী ছিলেন কিনা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন ঘটনাটির তদন্ত করছে।

জনা যায় বিমানটি সাউথ ইস্ট এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ মডেলের একটি বিমান ছিল যা ডালাস থেকে যাত্রী নিয়ে আসছিলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.