কুয়েত এয়ারওয়েজের ৬টি ফ্লাইটে দেশে ফিরছেন খাবার-দাবার না পাওয়া প্রবাসীরা

একটি চিপস খেয়ে তাদের সেহরি করতে হয়েছে

অবশেষে মুক্তি পাচ্ছেন তারা।কুয়েত এয়ারওয়েজের ৬টি ফ্লাইট প্রস্তুত করা হয়েছে তাদের ঢাকায় পৌঁছে দিতে। প্রথম ৩ ফ্লাইটে ফিরবেন ৬১৮ জন। পরবর্তী ৩ ফ্লাইটেও সমান সংখ্যক বাংলাদেশি ফিরছেন জানিয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, এক মাস হয় বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। প্রায় সাড়ে ৪ হাজার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর জন্য বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে গাদাগাদি করে রাখা হয়েছে। খাবার-দাবার না পাওয়াসহ ক্যাম্পের পরিবেশ নিয়ে অনেক অভিযোগ রয়েছে। কিন্তু পুরোটাই কুয়েত সরকারের নিয়ন্ত্রণে। সেখানে প্রায় প্রতিদিনই দূতাবাসের অফিসার গেছেন, তাগদা দিয়েছেন দাবি করে রাষ্ট্রদূত বলেন, আজ নয় কাল বলে তারা সময় নষ্ট করেছে, দেরি করেছে। বাংলাদেশ সরকার অবৈধ বাংলাদেশিদের গ্রহণে যে সম্মত তা অনেক আগেই জানিয়ে দেয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, কুয়েত সরকার ফ্লাইট অ্যারেঞ্জ করতে না পারায় বাংলাদেশিদের কষ্ট হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, এখন তারা ৬ টি ফ্লাইট প্রস্তুত করেছে। এরমধ্যে ৩টি ফ্লাইটে ৬১৮ জনের একটি তালিকা পেয়েছি। আশা করি দু’একদিনের মধ্যে তাদের বিমানে তোলা হবে। উল্লেখ্য, বাংলাদেশিরা ক্যাম্পে এতোটাই মানবেতর অবস্থায় ছিলেন, এমনও রাত গেছে, একটি চিপস খেয়ে তাদের সেহরি করতে হয়েছে। সেখানে বিনা চিকিৎসায় দু’জন বাংলাদেশি মারা গেছেন। এ সব নিয়ে ক্যাম্পে থেকে তারা ক্ষোভ-বিক্ষোভও করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.