এভিয়েশন নিউজ রিপোর্টঃ
আগামী ১৬ মে পর্যন্ত বাংলাদেশের বিমানবন্দরগুলোতে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৬ মে’র পর থেকে শুরু হতে পারে দেশের বিমান চলাচল।
বাংলাদেশে আসা বিদেশি বিমানসংস্থাগুলোর মধ্যে গালফ এয়ার ১৫ মে পর্যন্ত সব ধরনের শিডিউল ফ্লাইট স্থগিত করেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যদি ১৬মে’র পর ফ্লাইট চলাচলের অনুমতি দেয় তাহলে চলতি মাসেই বাংলাদেশে ফ্লাইট শুরু করতে পারে গালফ এয়ার।