১৪ মে-এর আগেই ভারতে চালু হচ্ছে বিমান চলাচল

আর হয়ত এক সপ্তাহের মধ্যে ই ভারতের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করার অনুমতি দিতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন যে, ১৫ মে’র আগেই বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। যদিও নির্দিষ্ট কোনও তারিখ বলতে এখনও নারাজ কেন্দ্রী মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমরা খুব দ্রুত বিমান চালু করার লক্ষ্যে এগিয়ে চলেছি। আমরা বর্তমানে ভিনদেশে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করছি তাই এখনই আমি বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার তারিখটা বলতে পারছি না। এছাড়া এরজন্য রাজ্য সরকারগুলির সাহায্য প্রয়োজন আমাদের। সব পরিকল্পনা মাফিক হলে খুব শীঘ্রই ফের বিমান পরিষেবা চালু হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.