সংক্রমিত পাইলটদের কারও শরীরে কোনও লক্ষণ নেই। তাঁদের সকলকে নিজেদের বাড়িতে কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। ২০ এপ্রিলের পরে তাঁরা কেউই বিমান চালাননি।
এয়ার ইন্ডিয়ার বিমানের পাঁচ পাইলট, এক টেকনিশিয়ান ও এক ইঞ্জিনিয়ারের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে বলে এজানা গিয়েছে। ৭৭ জন পাইলটের শরীরে শনিবার করোনার পরীক্ষা করানো হয়। আরও জানা গিয়েছে সংক্রমিত বিমান চালকদের কারও শরীরেই কোনও লক্ষণ নেই। তাঁদের সকলকে নিজেদের বাড়িতে কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। এই পাঁচজন বিমান চালকই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান চালাতেন। ২০ এপ্রিলের পরে তাঁদের মধ্যে কেউই বিমান চালাননি।