রবিবার এয়ার ইন্ডিয়ার ৫ পাইলট করোনাভাইরাসে আক্রান্ত বলে দাবি করা হলেও, ২৪ ঘণ্টার মধ্যে রি-টেস্টে তাঁদের রেজাল্ট নেগেটিভ এসেছে। এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, রবিবার টেস্ট রেজাল্ট ঠিক ছিল না। যে কারণেই বিভ্রান্ত। পুনরায় টেস্ট করানো হলে, ওই পাঁচ জনেরই টেস্ট নেগেটিভ এসেছে বলে তিনি জানিয়েছেন।
এয়ার ইন্ডিয়ার তরফে দাবি করা হয়েছে, টেস্ট কিটে ত্রুটি থাকার কারণেই এই বিভ্রান্তি। এয়ার ইন্ডিয়ার তরফে এদিন জানানো হয়, ১৮ এপ্রিল এই পাঁচ পাইলট শেষবার চিনে ফ্লাইট নিয়ে গিয়েছিলেন।
পাঁচ পাইলটের কথায়, ‘রিপোর্ট নেগেটিভ জানতে পেরে আমরা অত্যন্ত খুশি। কিটে ত্রুতি থাকারা কারণেই ভুল রিপোর্টে ধন্দে পড়েছিলাম।’
আরও খবর