করোনা ভাইরাসের কারনে কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে থেকে ৩০০ প্রবাসী কর্মী আজ দেশে ফিরে আসছেন।
কুয়েত এয়ারওয়েজের দুটি বিশেষ ফ্লাইটে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ১২০ জন এবং রাত ২টায় অপর একটি ফ্লাইটে ১৮০ জন কর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
দেশে ফেরা কর্মীরা সাধারণ ক্ষমা অধীনে ১১ এপ্রিল থেকে আবদালি ক্যাম্পে অবস্থান করছিলেন। তাদের ভিতর থেকে যাদের পাসপোর্ট আছে তাদের মধ্যে ১২০ জনের প্রথম ফ্লাইট আর একই রাতে ফিরবেন ১৮০ বাংলাদেশি।
