লকডাউন পরবর্তী সময়ে ফ্রান্সে থাকবে কঠোর নিয়ন্ত্রণ

ফ্রান্স লকডাউন তুলে নেয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ধাপে ধাপে শর্তারোপ করে কঠোর নজরদারি করারও ঘোষণা দিয়েছে দেশটি। লকডাউন তোলার পর কোনো অবস্থাতেই যেন আবার আগের অবস্থায় ফিরে না যায় এ জন্য পরিবহন সেক্টরকে সর্বোচ্চ নজরদারিতে রাখা হয়েছে।

করোনাভাইরাসের প্রকোপ বোঝাতে ফ্রান্সকে রেড জোন ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। গ্রিন জোন তুলনামূলক ভাল অবস্থানে থাকলেও রেড জোন এখনও ডেঞ্জার জোনেই আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপ। ফ্রান্সের রাজধানী প্যারিস এখনও রেড জোনেই অবস্থান করছে। আশঙ্কার বিষয় হলো, ফ্রান্সে বসবাসরত সিংহভাগ বাংলাদেশিই প্যারিসে বসবাস করেন।

স্বাস্থ্য বিভাগের পরিচালক বলেছেন, আমরা এখনও খারাপ অবস্থায় আছি। লকডাউন তুলে নেয়ার মুহূর্তে এসেও বলতে হয়, এ চাপের মধ্যে বিন্দুমাত্র ছাড় দেয়ার প্রশ্নই আসে না।

উল্লেখ্য, ফ্রান্সের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার থেকে লকডাউন তুলে নেয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.