সীমিত সংখ্যক উড়োজাহাজ চলাচলের অনুমোদন দিয়েছে গ্রীস

করোনাভাইরাস মোকাবেলায় গ্রিস দারুণ সফলতার উদাহরণ সৃষ্টি করেছে বিশ্ববাসীর কাছে। গ্রিসের রাজধানী এথেন্সের প্রাণকেন্দ্র সিনদাগমায় অবস্থিত সব নামী ব্রান্ডের শোরুম নতুন সাজে সজ্জিত হয়ে ক্রেতা আকৃষ্টে ব্যস্ত সময় পার করছে। জারা, এইচএম, মার্ক স্পেনসার্স, ম্যানগো, সুইস ওয়াস, পোল অ্যান্ড বার, বসসহ নানা ধরনের মূল্য ছাড়ের মাধ্যমে গ্রাহক আকর্ষণের অফার দিচ্ছে তারা।

দ্বিতীয় ধাপে লকডাউন উঠিয়ে গ্রিসের ৬০ শতাংশ মানুষ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন। তবে বাস-ট্রেনে ভ্রমণ করতে হলে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক রেখেছে। সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারিও করা হচ্ছে।

গ্রিক সরকারের নির্দেশনায় এখনো যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তাদেরকে পুণরায় প্রনোদনার আওতায় রাখা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১৫ জুন থেকে সম্পূর্ণভাবে লকডাউনমুক্ত হবে গ্রিস। আগামী ১৫ মে গ্রিসের সব সরকারি-বেসরকারি অফিস আদালত চালু হওয়ার সিদ্ধান্ত রয়েছে। কিন্তু ১৬ ও ১৭ মে শনি-রবিবার হওয়ায় কার্যত ১৮ মে থেকে গ্রিসের অফিস আদালত চালু হবে।

একই সময়ে অভ্যন্তরীণ রাস্তার জলযান ও আকাশ পথে সীমিত সংখ্যক উড়োজাহাজ চলাচলের অনুমোদন রয়েছে।

করোনাভাইরাসমুক্ত এখনো পুরোপুরি হতে পারেনি গ্রিকবাসী। প্রতিদিন ১০ থেকে ২০জন করে নতুন আক্রান্ত হচ্ছেই। বৃহস্পতিবারের তিনজনসহ মোট মৃতের সংখ্যা ১৫৫ জন। এছাড়া আক্রান্তদের মাঝে আইসিইউতে যারা রয়েছেন তাদের সংখ্যা কমে ২৮ জনে নেমে এসেছে।

মোট সুস্থ হওয়ার রোগীর সংখ্যা ১৩৭৪ জন। সর্বশেষ মোট আক্রান্তের সংখ্যা ২৭৬০ জন। সামগ্রিকভাবে জনগণ চালু হওয়া ব্যবসা প্রতিষ্ঠানে কর্মে ব্যস্ত সময় পার করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.