এভিয়েশন নিউজ রিপোর্টঃ উড়ন্ত ফ্লাইটে যাত্রীর সাথে যৌনতা এবং তাকে বিনামূল্যে বিয়ার দেয়ার অভিযোগে এক কেবিন ক্রু’কে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ২০ হাজার ইউএস ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে বিমান সংস্থাকে।
জানা যায় ‘ভার্জিন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড’ বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবে কাজ করতেন সিলোমালো ললি নামে এক কেবিন ক্রু।
ফ্লাইট চলাকালীন সময় প্লেনে এক যাত্রীর সাথে যৌনতা এবং তাকে বিনামূল্যে বিয়ার প্রদান করার অভিযোগে বিমানসংস্থা থেকে তাকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে কেবিন ক্রু ললি ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন।
শুরু থেকেই তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে আসছিলেন কেবিন ক্রু ললি। অবশেষে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কেবিন ক্রু ললিকে ২০ হাজার ইউএস ডলার ক্ষতিপূরণ দিতে বিমান সংস্থাকে নির্দেশ দেয় আদালত।
২০১৮ সালে কেবিন ক্রু ললির বিরুদ্ধে উক্ত অভিযোগ এনে চাকুরিচ্যুত করা হয় তাকে। সম্প্রতি আদালত ললির পক্ষে রায় দিলে বিষয়টি নিয়ে মিডিয়াতে সমালোচনার শিকার হয় বিমান সংস্থাটি।