তিন হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ভার্জিন অ্যাটলান্টিক

করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্বের অধিকাংশ দেশেই যাত্রীবাহী প্লেন চলাচল বন্ধ রয়েছে।

যাত্রী না থাকায় এবং বেশিরভাগ ফ্লাইট বন্ধ থাকায় ইতোমধ্যে লোকসান গুনছে এয়ারলাইনগুলো।

ভার্জিন অ্যাটলান্টিক জানায়, তিন হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে এবং গ্যাটউইক এয়ারপোর্টে কার্যক্রম বন্ধ রাখতে যাচ্ছে তারা। অন্য এয়ারলাইনগুলোকেও একই পথ বেছে নিতে হতে পারে।

আইএটিএর প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান পিয়ার্স বলেন, ‘কতগুলো এয়ারলাইন লাভজনকভাবে কার্যক্রম চালাতে পারবে তা এখনই বোঝা যাচ্ছে না। তবে এ শিল্প খুব ক্ষুদ্র হয়ে যাবে।’ ফ্লাইটে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখার প্রস্তাবনা প্রসঙ্গে এ কথা বলেন ব্রায়ান।

এদিকে তার দলের যুক্তি, প্লেনে মাঝের আসন ফাঁকা রাখলেই যে করোনা ভাইরাস ছড়াবে না তা নয়। তার বদলে প্লেনে যাত্রীদের সুরক্ষায় মাস্ক পরতে বলা যেতে পারে বলে মনে করেন তারা।

তবে আশার কথা হলো, ফ্লাইট চালু হলে চাহিদা বাড়ানোর জন্যই ভাড়া কমিয়ে দেওয়া হবে। যাত্রীদের সংখ্যা বাড়ার আগ পর্যন্ত ভাড়া বাড়ার সম্ভাবনা নেই। তার মানে অন্তত ২০২১ সালের আগে সেটি হচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.