দুঃসংবাদ দিল ইতিহাদ এয়ারওয়েজ

এভিয়েশন নিউজ রিপোর্ট:
করোনা দুর্যোগের মধ্যে কর্মীদের দুঃসংবাদ দিল ইতিহাদ এয়ারওয়েজ।
বিমানসংস্থাটি ঘোষণা দিয়েছে যে ১২০০ কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে তারা।
মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বের ক্ষতিগ্রস্থ কয়েকটি ব্যবসায়ীক খাতের মধ্যে বিমান খাত অন্যতম।
বিশ্বব্যাপী যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বিমান সংস্থাগুলো। ব্যয় কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে বিমান সংস্থাগুলোর। ইতিমধ্যে কর্মী ছাঁটাই করেছে বিশ্বের অনেক নামিদামি বিমান সংস্থা।
এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এসেছে ইতিহাদ এয়ারওয়েজের কাছ থেকে।
ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে তাৱা কিছুদিনের মধ্যেই প্রায় ১২০০ কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে।
কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে বিমানসংস্থা। তাই এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে ইতিহাদকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.