পাকিস্তানে বিমান বিধ্বস্ত, শীর্ষস্থানীয় মডেল জারা আবিদের মৃত্যু

পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারালেন দেশটির শীর্ষস্থানীয় মডেল জারা আবিদ। শুক্রবার সন্ধ্যায় দেশটির ফ্যাশন ডিজাইনার খাদিজা শাহ এক টুইটারে এই মডেলের মৃত্যুর খবর জানান।

খাদিজা টুইটে জানান, আজকে বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্যাশন ইন্ডাস্ট্রি জারা আবিদকে হারালেন। অসাধারণ একজন মেয়ে ছিলেন জারা, ছিলেন কর্মঠ এবং অত্যন্ত প্রফেশনাল।

তার ঘনিষ্ঠজনদের একজন টুইটে জানিয়েছেন, চাচার মৃত্যুর খবর শুনে করাচি থেকে লাহোরে গিয়েছিলেন জারা। ফিরতি পথেই বিমান বিধ্বস্তের কবলে পড়ে প্রাণ হারালেন তিনি।

তার মৃত্যুতে পাকিস্তানের ফ্যাশন ইন্ডাস্ট্রিসহ শোবিজ অঙ্গনের মানুষেরাও শোক জানাচ্ছেন।

পাকিস্তানের করাচি বিমান বন্দরের অদূরেই দেশটির রাষ্ট্রীয় এয়ারলাইন্সের ওই বিমানটি ভূপাতিত হয়।বিমানে ক্রু ও যাত্রীসহ মোট ১০৭ জন ছিলেন বলে জানিয়েছে পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.