বেনাপোলে ১৮শ পিচ ইয়াবাসহ আটক

Benapole-yaba-BG20160414133031বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে ১৮শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক তরিকুল যশোরের শার্শা উপজেলার নাভরণ বাজারের আফসার মোড়লের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে মাদক সম্রাট তরিকুল তার ৫ বছরের শিশুকে সঙ্গে নিয়ে কৌশলে ইয়াবা নিয়ে বেনাপোল থেকে যশোর যাচ্ছেন। পরবর্তীতে বাসটি আমড়াখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে তাদের দু’জনকে বাস থেকে নামানো হয়। পরে দু’জনের শরীর তল্লাশি শেষে ওই শিশুর হাত ব্যাগে ১৮শ পিচ ইয়াবা পাওয়া যায়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিন জানান, মাদক ব্যবসার অভিযোগে তরিকুলকে আটক দেখিয়ে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.