আবুধাবি থেকে বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে, দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন। এক বিবৃতির মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ জোবায়েদ হোসেন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ক্রমে দূতাবাস শিগগিরই কয়েকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে যাচ্ছে।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে বেড়াতে এসে আটকে পড়া বাংলাদেশি নাগরিক, পরিবারের সদস্য (নারী, শিশু), অসুস্হ ব্যক্তি এবং অবৈধ হয়ে পড়া বাংলাদেশি যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফিরতে চান তাদের জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা।

এ ধরনের কোনো যাত্রী থাকলে পাসপোর্ট-ভিসার কপি এবং ফোন নম্বরসহ দূতাবাসের ইমেইলে (mission.abudhabi@mofa.gov.bd) পাঠানোর জন্য অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, করোনাভাইরাসে উদ্ভূত পইরিস্থিতির কারণে গত মার্চ মাসের ২০ তারিখ থেকে আমিরাত থেকে প্রবাসীদের যাতায়াত বন্ধ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.