বাগেরহাটে প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পান্তা-ইলিশ খেয়ে শতাধিক অসুস্থ

bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb_123997বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে পান্তা-ইলিশ খেয়ে শিক্ষক-সাংবাদিকসহ শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৮ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলী, স্থানীয় সংবাদ কর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি- পেশার লোক রয়েছেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, রাত ১২টা থেকে সকাল এখন পর্যন্ত ফুড পয়জনিংয়ে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই পহেলা বৈশাখে ওই অনুষ্ঠানের খাবার খেয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.