চিকিৎসক আনোয়ারকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো

বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আনোয়ার হেসেনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।

সোমবার (০৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে নিয়ে বরিশাল ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নুরুল হক।

তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও চিকিৎসক আনোয়ার হেসেন রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। রোববার রাতেও তিনি এক অসুস্থ রোগীর সফল অস্ত্রোপচার করেন।

আগে থেকেই চিকিৎসক আনোয়ার হেসেন অ্যাজমায় ভুগছিলেন সোমবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়। শ্বাসকষ্ট বাড়লে তাকে অক্সিজেন দেয়া হয়। দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

লস্কর নুরুল হক আরও বলেন, শ্বাসকষ্ট ছাড়া তার আর কোনো লক্ষণ নেই। এরপরও অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা যদি মনে করেন আনোয়ার হেসেনের নমুনা পরীক্ষা করানো দরকার; তারা সে ব্যবস্থা করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.