বাংলাদেশে নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে পারে ব্রিটিশ এয়ারওয়েজ

বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে পারে ব্রিটিশ এয়ারওয়েজ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো.মফিদুর রহমান বলেন, “বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন যাবে। ব্রিটিশ এয়ারওয়েজ চাইলে তাদের ফ্লাইট পরিচালনা করতে পারবে।”
ব্রিটিশ এয়ারওয়েজ একসময় বাংলাদেশ নিয়মিত ফ্লাইট পরিচালনা করত। ২০০৯ সাল থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা বন্ধ করে বিমান সংস্থাটি। তবে চলতি বছর করোনা মহামারীতে বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ যাত্রীদের ফিরিয়ে নিতে কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে ব্রিটিশ এয়ারওয়েজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.