১১ দিনের ১০ দিনই বিমানের ফ্লাইট বাতিল

করোনা সংকটের কারণে গণপরিবহন বন্ধের সঙ্গে দেশে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলও। গত ১ জুন থেকে সচল হয় অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। আর এজন্য ৬৯ দিন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর জন্য অপেক্ষা করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। অথচ ফ্লাইট চালুর পরদিন থেকে টানা ১০ দিন ফ্লাইট বাতিল করলো বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার মঙ্গলবার (৯ জুন) সাংবাদিকদের জানান, যাত্রী সংকটের কারণে বুধবার (১০ জুন) ও আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটের সব ফ্লাইট বাতিল করেছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.