প্রিয় বিমান কর্মী ভাই ও বোন।
• করোনা উপসর্গ দেখা দিলে অফিসে আসবেন না ,এমনকি জ্বর হলেও বাসায় কয়েকদিন থাকুন , পর্যবেক্ষন করুন। না লুকিয়ে খোলামনে সহকর্মীদের অবগত করুন।
• দয়া করে করোনা পরীক্ষা করাবেন ।
• পরীক্ষার ফল পজেটিভ হলে রিপোর্টের ছবি তুলে সভাপতি বা সাধারন সম্পাদকের মেসেঞ্জার / হোয়াটস অ্যাপ বা ভাইবারে পাঠিয়ে দিন। অথবা মেইল করুন mosikur@yahoo.com এ। সাথে আপনার বিকাশ নম্বরটিও পাঠিয়ে দিন ।
• বিমান শ্রমিক লীগ , সিবিএ করোনা আক্রান্ত বিমান কর্মীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করবে।
• এ মুহূর্তে কেউই আপনাকে পরিপূর্ণ স্বাস্থ্য সুরক্ষা সুবিধা নিশ্চিত করতে পারবে না । যতদূর সম্ভব নিজের প্রচেষ্টায় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন।
• ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত করোনাকে সাথে নিয়েই আমাদের চলতে হবে।
• মনে রাখবেন , রাষ্ট্রের কাছে আপনি একটি সংখ্যা মাত্র, কিন্তু পরিবারের কাছে আপনি পুরো পৃথিবী।
ভাল থাকুন, সুস্থ থাকুন॥
মসিকুর রহমান
সভাপতি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শ্রমিক লীগ (সিবিএ)