জাপানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে নিষেধাজ্ঞা

শত শত প্রবাসীর দেশে ফেরা অনিশ্চিত

জাপানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
সম্প্রতি চারজন করোনা পরীক্ষার সার্টিফিকেটধারী বাংলাদেশি যাত্রীর করোনাভাইরাস পসিটিভ হওয়ার পর এই ব্যবস্থা নিলো জাপান সরকার। টেস্ট রিপোর্টে বলা ছিল ওই যাত্রীরা করোনাভাইরাসে আক্রান্ত নয় এবং তাদের ভ্রমণে কোনো ঝুঁকি নেই।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও মোকাব্বির হোসেন বলেন, জাপানে যাওয়া আমাদের চার জন যাত্রী কোয়ারেন্টিনে থাকা অবস্থায় করোনা পজিটিভ ধরা পড়ার পর সে দেশের কর্তৃপক্ষ বিমানের বিশেষ ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ায় যাওয়া ১২ বাংলাদেশি যাত্রীর শরীরে করোনা পসিটিভ হওয়ার খবর পাওয়া যায়। অথচ তাদের কাছে যে হেলথ সার্টিফিকেট ছিল তাতে বলা হয়েছিল যে তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন।

দক্ষিণ কোরিয়া কোনো নিষেধাজ্ঞা দিয়েছে কি না জানতে চাইলে বিমানের সিইও মোকাব্বির হোসেন বলেন, দক্ষিণ কোরিয়া থেকে আমরা বিশেষ ফ্লাইট পরিচালনা করি না। তাই এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.