চালকবিহীন বিমান (ড্রোন) বায়রাক্তার টিবি-২ তুরস্কের জাতীয় বিমানের ইতিহাসে আরেকটি রেকর্ড ভেঙেছে। দেশের তৈরি ড্রোন বায়রাক্তার টিবি-২ তুর্কির আকাশে একটানা ২ লাখ ঘণ্টা উড়ে এ রেকর্ড ভাঙে ড্রোনটি।
দেশটির ড্রোন প্রস্তুতকারী এক কর্মকর্তা বুধবার এ কথা জানিয়েছেন। দেশটিতে বিমানের উড়ার ইতিহাসে এটিই সবচেয়ে বেশি উড়ার রেকর্ড।
এক টুইট বার্তায় বায়কারের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের জাতীয় বিমানের ইতিহাসে বায়রাক্তার টিবি-২ আরেকটি রেকর্ড ভেঙেছে। তুরস্কের আকাশে বায়রাক্তার ২ লাখ ঘণ্টা উড়েছে। এটি জাতীয় বিমানের উড়ায় সবচেয়ে দীর্ঘ সময়। আমার আকাশ মুক্ত ও স্বাধীন।
তুরস্কের তৈরি ড্রোন বায়রাক্তার টিবি-২ বুদ্ধিমত্তা, নজরদারি, আকাশে বেশিক্ষণ উড়া ও হামলার অভিযানে অংশ নিতে সক্ষম। এই ড্রোনটি রফতানি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তুর্কির সামরিক ও পুলিশ বাহিনী সফলতার সঙ্গে ২০১৪ সাল থেকে এটি ব্যবহার করে আসছে।