এভিয়েশন নিউজ রিপোর্টঃ
দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বিমান সংস্থা কোরিয়ান এয়ার লাইন্স বৃহস্পতিবার বলেছে যে করোনাভাইরাসের কারনের বিমান ভ্রমণ চাহিদার তীব্র হ্রাস মোকাবেলায় সর্বশেষ পদক্ষেপে ফ্লাইটের কর্মচারীদের জন্য বিনা বেতনের ছুটি বাড়িয়ে দেবে।
কোরিয়ান এয়ার বলেছে যে, কমপক্ষে দুই বছর ধরে কাজ করা সমস্ত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কমপক্ষে ছয় মাস এবং এক বছর অবধি অবৈতনিক ছুটি নিতে পারবেন, যা ১ জুলাই থেকে শুরু হবে।
কোরিয়ান এয়ার তার সামগ্রিক ফ্লাইটের ৯০ শতাংশেরও বেশি স্থগিত করেছে।