যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিমানবাহিনীর প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ অফিসারকে মার্কিন বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মার্কিন সিনেট জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে বিমানবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছে। খবর ফক্স নিউজের।

জেনারেল চার্লস ব্রাউনকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাবটি মঙ্গলবার সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়। সিনেট পক্ষে ৯৮ বিপক্ষে ০ ভোটে ব্রাউনের মনোনয়ন অনুমোদন করেছে। কলিন পাওয়েল ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দেশটির সেনাবাহিনীর প্রধানের হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ও ব্রাউনের এ নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন। ট্রাম্প লিখেছেন, এটা আমেরিকার জন্য ঐতিহাসিক একটি দিন। জেনারেল ব্রাউনকে ‘অসাধারণ এক দেশ প্রেমিক ও দুর্দান্ত একজন নেতৃত্ব’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।

সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ কিছুটা কমাতেই চার্লস ব্রাউনকে ইউএস এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.