শেষের পথে প্রণোদনায় পাওয়া বিমানের হাজার কোটি টাকা !

১৮ উড়োজাহাজের রক্ষণাবেক্ষণেই মাসে খরচ ২৬৬ কোটি!

করোনার প্রভাব কাটিয়ে উঠতে প্রণোদনা তহবিল থেকে ১ হাজার কোটি টাকা ঋণ পেয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চলতি মূলধন হিসেবে সোনালী ব্যাংক থেকে গত মে মাসে এ ঋণ পায় বাংলাদেশ বিমান, যা বোয়িং থেকে কেনা উড়োজাহাজের কিস্তি, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, লিজে আনা উড়োজাহাজের ব্যয় ও ফ্লাইট পরিচালনার কাজে ব্যবহার করা হচ্ছে।

এসব ব্যয় মেটাতে মাসে প্রায় ৪৫০ কোটি টাকা খরচ হচ্ছে বিমানের। সে হিসাবে আগামী মাসের মধ্যেই প্রণোদনার এ অর্থ শেষ হওয়ার কথা।

ঋণ নেয়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছিল, বহরে থাকা ১৮টি উড়োজাহাজের রক্ষণাবেক্ষণেই প্রতি মাসে খরচ হচ্ছে ২৬৬ কোটি টাকা।

তাছাড়া লিজে আনা ছয়টি উড়োজাহাজের জন্য প্রতি মাসে ৯৮ কোটি টাকা, বোয়িং থেকে কেনা উড়োজাহাজের কিস্তি ৭০ কোটি টাকা। অর্থাৎ উড়োজাহাজ লিজ রেন্ট, মেইনটেন্যান্স ও ব্যাংকঋণের কিস্তি আসে মাসে ৪৩৪ কোটি টাকা। এর বাইরে রয়েছে ফ্লাইট পরিচালনার ব্যয়।

এদিকে মাসে ৪০০ কোটি টাকার বেশি ব্যয় হলেও বর্তমানে ফ্লাইট পরিচালনা থেকে বিমানের আয় নেই বললেই চলে।

দীর্ঘ সময় বন্ধ থাকার পর ১ জুন থেকে চালু হয় অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। তবে যাত্রী সংকটের প্রথম দিনেই বাতিল হয় ১০টি ফ্লাইট। পরবর্তী সময়ে যাত্রী না পাওয়ায় ধাপে ধাপে ১২ জুন পর্যন্ত বাতিল করা হয়েছে সব অভ্যন্তরীণ ফ্লাইট।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.