দেশে এসে আটকে পড়া ২৮৭ বাংলাদেশি ফিরে গেলেন ইতালি

করোনার কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি ইতালিতে ফেরত গেলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশ ছাড়েন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার দুপুর সোয়া ১২টায় যাত্রীদের নিয়ে ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ হতে ইতালিতে ফেরত যাওয়া ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী। ছুটি শেষ হওয়ায় ইতালিতে ফিরতে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.