বিমানবালার চাকরি স্বপ্নের চাকরি! অনেক তরুণ-তরুণীদের বিশেষ নজর থাকে এই চাকরির প্রতি। আসুন জেনে নেয়া যাক এই রোমাঞ্চকর পেশা সম্পর্কে কিছু তথ্য-
ওজন বাড়লেই বিপদ
কয়েক বছর আগে এয়ার ইন্ডিয়া তার সাড়ে তিন হাজার বিমানবালার মধ্যে ৬০০ জনকে ছয় মাসের মধ্যে ওজন কমানোর নির্দেশ দেয়৷ ওজন বেড়ে যাওয়ায় ১৩০ জনকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিল তারা৷
ঠিক সময়ে সঠিক কাজ
বিমানবালারা তাদের দায়িত্ব ঠিকমত পালন না করলে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সমস্যা হতে পারে৷ বিমানবালারাদের দায়িত্ব পালনে ত্রুটি থাকলে যাত্রীদের জীবনও বিপন্নের মুখে পড়তে পারে৷
ওজন ঠিক সব ঠিক
বিএমআই ইনডেক্স অনুযায়ী বিমানবালাদের শরীর নির্ধারিত স্কেলের বাইরে চলে যায় গেলে তাকে ফ্লাইটে না নেওয়াই উত্তম৷ বিশেষজ্ঞরা বলছেন, শরীর ভারী হলে গেলে বিমানবালাদের কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়৷
চাকরিচ্যুত
মোটা হয়ে যাওয়ায় এয়ার ইন্ডিয়া তার বিমানবালাদের এর আগেও সরিয়ে দিয়েছে৷ অতিরিক্ত ওজনের কারণে ২০০৯ সালে ১০ জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটি৷