দুবাই থেকে ফিরলেন করোনায় আটকে পড়া ৩৯১ বাংলাদেশি

দুবাই থেকে দেশে ফিরেছেন করোনার কারণে আটকে পড়া ৩৯১ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন। তাদের অধিকাংশ পর্যটক, ব্যবসায়ী ও ট্রানজিট সুবিধা নেয়া যাত্রীরা রয়েছেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ভোররাত ৪টা ৩৬ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটটি আটকে পড়া  বাংলাদেশিদের  নিয়ে অবতরণ করে ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহেরা খন্দকার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩৯১ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। তাদের অনেকেই ভ্রমণে এবং ব্যবসার কাজে দুবাই গিয়েছিলেন। এরমধ্যে অনেক যাত্রী ছিলেন তারা ট্রানজিট সুবিধা নিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.