এয়ার ইন্ডিয়ার লাগোস থেকে মুম্বইগামী বিমানে যাত্রীর মৃত্যু

মাঝ-আকাশেই আতঙ্ক

এভিয়েশন নিউজ ডেস্ক : রবিবার মাঝ-আকাশেই এয়ার ইন্ডিয়ার বিমানের ভিতরে মৃত্যু হল ৪২ বছর বয়সী এক যাত্রীর৷ এয়ার ইন্ডিয়ার লাগোস থেকে মুম্বইগামী বিমানে ঘটে এই ঘটনা৷ মৃত যাত্রীর নাম মণীশ প্যাটেল বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে। ওই যাত্রীর অসম্ভব বুকে ব্যথা এবং জ্বর হয়েছিল৷

বিকেল সাড়ে তিনটে নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানটি মুম্বাই বিমানবন্দরে ল্যান্ড করে৷ ম্যালেরিয়া এবং হৃদরোগে আক্রান্ত হয়েই যাত্রীর মত্যু হয়েছে বলে এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন৷ মৃতদেহ মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়েছে৷ রাত ২টা নাগাদ লাগোস থেকে মুম্বাই রওনা হয় এয়ার ইন্ডিয়ার AI-906 বিমান৷ বিমানের ৩১ সি নম্বর সিটে বসেছিলেন মৃত মণীশ প্যাটেল৷

ভারত সরকারের‘বন্দে ভারত মিশন’অনেক দিন ধরেই বিদেশে আটকে থাকা যাত্রীদের ফেরানোর কাজ শুরু করেছে সরকার। কিন্তু রবিবারের এই ঘটনা স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.