স্পেন প্রবাসিদের নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ১৯ জুন ঢাকা ছাড়বে

স্পেন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বনি হায়দার বিশেষ ফ্লাইটের সমন্বয়ক

এভিয়েশন নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া স্পেন প্রবাসিদের ফেরাতে বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান।

স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ বিমানের বিজি-৪১০৯ নম্বরের বিশেষ চার্টার্ড ফ্লাইটি ১৯ জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮:০০টায় ২৭৩ জন (সম্ভব্য) যাত্রী নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাবে।

ইতিপূর্বে কখনো বাংলাদেশ বিমানের সরাসরি কোন ফ্লাইট স্পেনে অবতরণের ঘটনা ঘটেনি, সবকিছু স্বাভাবিক থাকলে নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।

ইতোমধ্যেই বাংলাদেশ বিমান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিশেষ ফ্লাইটের শিডিউল প্রকাশ করেছে। স্পেন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বনি হায়দার মান্না এই বিশেষ ফ্লাইটের প্রস্তুতির জন্যে মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে একবার সময় সূচি নির্ধারিত হলেও কিছু সমস্যার কারণে তা অনির্ধারিত রাখা হয়। অবশেষে সবকিছু চুড়ান্ত করেই স্পেনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান কর্তৃপক্ষ।

গত ১৩ জুন এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’। বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ১৯ জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮:০০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ চাটার ফ্লাইট স্পেনে উদ্দেশ্যে রওনা দিবে। যার ফ্লাইট নম্বর BG 4109/19, উড়জাহাজটি ২৭৩ জন (সম্ভব্য) যাত্রী নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সরাসরি মাদ্রিদ এয়ার্পোরটে ১৯ জুন স্পেন সময় বিকেল ৩:১৫ মিনেটে অবতরণ করবে।

আগামী ১৯ জুন বিমান বাংলাদেশ মাদ্রিদে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করায় বাংলাদেশে আটকেপড়া স্পেন প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অল্প সময়ের ভ্রমণের শিডিউল নিয়ে বাংলাদেশ গিয়ে অনেক বাংলাদেশি কারোনাভাইরাসের বৈশ্বিক মহামারি সঙ্কটের কারণে আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল বিপর্যয়ের শিকার হয়ে বাংলাদেশে আটকেপড়ে। তাদের অনেকের রেসিডেন্ট কার্ড ও পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ হওয়ার উপক্রম হয়েছিল।

বাংলাদেশ বিমানের ই-৭৮৭-৮০০ এয়ারক্রাফটের বিজনেস ক্লাসে ২২ জন এবং ইকনোমিক্লাসে ২৪২ জন যাত্রী ঢাকা থেকে সরাসরি মাদ্রিদে আসতে পারবেন। বিজনেস ক্লাসের জন্য বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ত্রিশ হাজার টাকা এবং ইকনোমি ক্লাসের জন্য নব্বই হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ১৪ জুন থেকে বাংলাদেশ বিমানের অফিস থেকে ফ্লাইটের টিকিট কেনা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.