করনাভাইরাস পরিস্তিতিতে বাংলাদেশ আটকে পড়া পর্তুগাল প্রবাসীদের জন্য আগামি ২৪ জুন বাংলাদেশ বিমানের একটি বিশেষ চাটার ফ্লাইটের বাবস্থা করেছেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস গতকাল সোমবার ১৫ জুন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি (https://www.biman-airlines.com/news/details/73) প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্লাইটটি ২৪ জুন বাংলাদেশ সময় বেলা ১১টার সময় বাংলাদেশ বিমানের চাটার ফ্লাইট (BG-4129) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। পর্তুগালের লিসবনে স্থানীয় সময় বিকেল ৫টায় বিমান অবতরণ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়িত একটি যাত্রীর তালিকা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাঁরা আগে টিকিট করবেন তাঁদের যাত্রা আগে নিশ্চিত হবে। তাই পর্তুগালপ্রবাসী তালিকা অনুযায়ী তাঁদের অতিসত্বর বিমান অফিসে যোগাযোগ করে টিকিট ক্রয় করার জন্য অনুরোধ করা হয়েছে।
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব দূতালায় প্রধান আবদুল্লাহ আল রাজীর জানান, রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সর্বাত্মক প্রচেষ্টা, আন্তরিকতা এবং বর্তমানে বাংলাদেশে অবস্থিত পর্তুগাল প্রবাসী তরুণ উদ্যোক্তা আহমদ হোসেন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহযোগিতায় এ কার্যক্রমটি করা সম্ভব হয়েছে। এ বিষয়ে সব কার্যক্রম পর্তুগালের বাংলাদেশ দূতাবাস পরিচালনা করবে এবং যাঁরা বাংলাদেশে আটকে পড়েছেন, সবাইকে দূতাবাসের অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে।
