দুই বিমানযাত্রী করোনায় আক্রান্ত, হোম কোয়ারেন্টাইনে পাইলট ও কেবিন-ক্রু’রা

নিজেরা করোনায় আক্রান্ত জেনেও বিমান সফর করলেন দুই যাত্রী। আর তার জেরেই হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন দুই পাইলট ও চার কেবিন-ক্রু।

ভারতের চেন্নাইয়ের অদূরে চিঙ্গলপুটে একটি সংস্থায় কর্মরত ছিলেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ৯ জন বাসিন্দা।
সংস্থার এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় পূর্ব মেদিনীপুরের দু’জন করোনা পরীক্ষা করিয়েছিলেন।
গত ১৩ জুন তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে। এর পরেই আক্রান্ত দু’জন-সহ ন’জন ১৪ জুন রাতে চেন্নাই থেকে বিমানে কলকাতা পৌঁছন।
গাড়িতে করে তাঁরা চলে যান পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতালে।

ওই বেসরকারি বিমান সংস্থা সূত্রের খবর, সংক্রমিতদের সংস্পর্শে আসা চার কেবিন-ক্রু ও দুই পাইলটকে কোয়রান্টিনে পাঠানো হচ্ছে। আক্রান্তদের বসার সারি, সামনের ও পিছনের তিনটি করে সারির মোট ৪২ জন যাত্রী সম্পর্কে তথ্য রাজ্য সরকারকে জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.