বাংলাদেশি কমিউনিটি অব চিলির সভাপতি ইয়াহিয়া, সম্পাদক এমদাদুল

ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে থাকা প্রবাসীদের নিয়ে গঠিত ‘বাংলাদেশি কমিউনিটি অব চিলি’ -এর আত্মপ্রকাশ ঘটেছে। আজ সকালে দেশটির রাজধানী সান্তিয়াগো সিটিতে এক সভায় এই কমিটি গঠন করা হয়।

সংগঠনের সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মো. ইয়াহিয়া সুমন। সাধারণ সম্পাদক পদে মো. এমদাদুলহক মোল্লাকে নিযুক্ত করা হয়েছে।

সভাপতি বলেন, বাংলাদেশি কমিউনিটি অব চিলির আত্মপ্রকাশের মধ্য দিয়ে দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশির জন্য একটি মাইলফলক সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, চিলির মাটিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের বিপদে-আপদে পাশে থাকায় এই সংগঠনের লক্ষ্য।

সংগঠনের সহ-সভাপতি পদে রয়েছে শামিম আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন অহিম। যুগ্ম সম্পাদক পদে হাসিনুল ইসলাম, মো. নাইম মোল্লা, রবিউল ইসলাম নাদিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে চিলিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.