জুলাই মাস থেকে কয়েকটি বিমানসংস্থা বাংলাদেশে ফ্লাইট চালু করতে পারে

করোনার কারণে তিন মাস বন্ধ থাকার পর গত ১৬ জুন থেকে বাংলাদেশে আন্তর্জাতিক রুটের ফ্লাইট শুরু হয়েছে।
দেশের অভ্যন্তরীণ রুটে বেশ কিছু দিন আগেই চালু করা হয়েছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের(বেবিচক) পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিমান চলাচল করবে।
নিয়ম অনুযায়ী ঢাকায় অবতরণের সময় যাত্রীর করোনা নেগেটিভ সনদ না থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
আর নেগেটিভ সনদ থাকলে বাড়িতে বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।
বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে গন্তব্য দেশের বিধান মেনে চলতে হবে।
বিমানবন্দরে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হবে।
প্রাথমিকভাবে কাতার এয়ারলাইনস সপ্তাহে তিনটি ও বিমান বাংলাদেশ ঢাকা-লন্ডন রুটে একটি ফ্লাইট পরিচালনা করবে।
ধারণা করা হচ্ছে, আগামী মাসে অন্যান্য বিমান সংস্থাও ফ্লাইট চালু করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.